সোমবার, ২৩ মার্চ ২০২৬
 

বাগছাসে পদ নিয়ে প্যানেল করে নির্বাচনে লড়তে চেয়েছিলেন ভিপি প্রার্থী জিতু?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫

---
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করছেন আবদুর রশীদ জিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে গিয়ে নিজেকে অরাজনৈতিক, স্বতন্ত্র ও নির্দলীয় দাবি করলেও তবে সম্প্রতি গণমাধ্যম টকশোতে তার দেয়া এক বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সেখানে জানা যায়, আব্দুর রশিদ জিতু কোনো রাজনৈতিক প্যানেলের সাথে জোটবদ্ধ হতে না পেরে এক পর্যায়ে স্বতন্ত্র কয়েকজন প্রার্থীকে নিয়ে আংশিক প্যানেল ঘোষণা করেন।

টকশোতে আব্দুর রশিদ জিতু দাবি করেন, জাকসু নির্বাচনে জোটবদ্ধ হওয়ার জন্য গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) তার কাছে প্রস্তাব নিয়ে আসেন। তবে তিনি সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কোনো রাজনৈতিক দলের সাথে জোট করেননি।

তবে একই টকশোতে উপস্থিত বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এই দাবি প্রতিবাদ জানান। তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ নয়, বরং জিতু তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাগছাস সেটি নাকচ করে দিয়েছে।

এদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগছাসের প্যানেলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে গোপন মিটিং করেছিলেন জিতু। তবে বাগছাসের জাবি শাখার নেতারা এতে আপত্তি জানালে একপর্যায়ে সেই জোট আর হয়নি।

অপরদিকে এই প্রতিবেদকের হাতে একটি কল রেকর্ড এসেছে। যেখানে আব্দুর রশিদ জিতু বাগছাসের জাবি শাখার এক নেতার কাছে জোট হবে কিনা জানতে চান। তবে সেই নেতা জোট হবে না বলে জানিয়ে দেন। এক পর্যায়ে তিনি অন্যদের সাথে নিয়ে জোট করবেন বলে কেটে দেন।
জিতুর এ দাবির বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘জিতু ভাই আমাদের প্রস্তাব দিয়েছিলেন একসাথে নির্বাচন করার। তবে আমরা জানিয়েছি গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলে হয়ে নির্বাচন করতে হলে তাকে আমাদের কমিটির হতে হবে। আমাদের কমিটির হয়ে নির্বাচন করতে চাননি তিনি। তাই আমরা তার প্রস্তাব ফিরিয়ে দিই।

এ বিষয়ে আব্দুর রশিদ জিতুর মন্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সারা পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon