![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর)সকাল দশটায় উপজেলার জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলী ও স্টাফদের অবসর জনিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মাদ্রাসার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান শহীদ আল্লামা সাঈদী (রহ) এর মেজো ছেলে আলহাজ্ব শামীম সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সমিতির সভাপতি নুরুজ্জামান মোল্লা।
![]()
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার অর্থ সম্পাদক আরেফিন আব্দুল্লাহ।
ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, শিক্ষকরাই দেশ জাতি গড়ার কারিগর, শিক্ষকদের থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা শিক্ষক তারা মানুষকে সৎ শিক্ষা দিবেন। আপনারা সৎ মানুষের পক্ষে থাকুন,সৎ মানুষকে সাপোর্ট দিন। যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন। যে নেতা দেশের সম্পদ আমানত মনে করবে এই নেতাকে ভোট দিয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান তিনি । যত বড় বিপদ আসুক আমরা সব সময় সত্য কথা বলবো। তিনি আরো বলেন, আমাকে পছন্দ না হইলে আমাকে আপনাদের সংসদ সদস্য করতে হবে না।তবে আপনাদের কাছে আমার দাবি ,আপনারা সৎ,যোগ্য মানুষকে ভোট দিয়ে সংসদ সদস্য বানান।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক উপ অধ্যক্ষ মাওলানা আ,ন,ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার, সহকারি মৌলভী আব্দুল হক মোল্লা, সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন, প্রধান করনিক মোহাম্মদ আলী ডাকুয়া, অফিস সহায়ক মোহাম্মদ আবুল কালাম ডাকুয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



মন্তব্য