শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

মাদকদ্রব্য সেবন ও বিক্রির প্রতিবাদ করায় হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫

---

নিজস্ব প্রতিবেদক
কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের রিফুজিপাড়া গ্রামে ইয়াবা ও গাজার ব্যাবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় একই গ্রামের এম এরশাদ (৪৫) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর ১২:১০ মিনিটে রিফুজিপাড়া টাওয়ারের নিচে গাজা সেবন করছিলেন একই গ্রামের, ইব্রাহিম হাওলাদারের ছেলে আলআমিন (৩০) ও কামাল হোসেনের ছেলে ইউসুফ (৩০), বিষয়টি এক শিক্ষার্থী প্রতিবাদ করায় তার মাথায় কিল ঘুসি এবং চাইনিজ ছুরি দিয়ে হুমকি দেন মাদক সেবীরা। শিক্ষার্থীকে মারধরের বিষয়টি প্রতিবাদ করায়, ওই শিক্ষার্থীর পিতা এমএরশাদ কে দুপুর ১:০০ ঘটিকায় স্থানীয় আল-আমিন(৩০), ইউসুফ (৩০), আবুল হোসেন (৪৫), ইব্রাহিম হাং (৪৭), ইসমাইল হাং (৩৫), জাকারিয়া হাং (১৮), কামাল হোসেন (৬০), বিভিন্ন দেশীয় অস্ত্র লাঠি, সোটা, লোহার রড দিয়ে পিটিয়ে বিভিন্ন স্থান নিলা ফুলা জখম করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন দীর্ঘদিন থেকে গাজা, ইয়াবা সেবন সহ গাজা, ইয়াবা বিক্রির সাথে জড়িত, তিনি এলাকায় আওয়ামী লীগের বিস্তার প্রভাব খাটিয়ে গাজার ব্যাবসা শুরু করেন। বর্তমান সময়ে একইভাবে আলআমিন ও তার বন্ধু ইউসুফ ভয়াবহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রিফুজিপাড়া এলাকার টাওয়ারের পাশ থেকে দিনে অথবা রাতে গাজার গন্ধে হেঁটে যাওয়ার কোন অবস্থা থাকে না, স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীরা টাওয়ারের পাশের রাস্তা থেকে হেঁটে গেলে তারা বিভিন্ন অঙ্গি-ভঙ্গিতে কথা বলেন। স্থানীয় কোন ব্যক্তি যদি মাদক সেবন ও বিক্রয় করতে নিষেধ করেন তাহলে তাদেরকে মার ধর করেন।
ভুক্তভোগী এমএরশাদ বলেন, আলামিন ও ইউসুফ আমার বাড়ির সামনেই বিভিন্ন পরিচিত অপরিচিত লোকদের নিয়ে আড্ডা দেন, সেখানেই চলে গাজা ও ইয়াবা বিক্রি এবং সেবনের কার্যক্রম। শনিবার দুপুরের গাঁজা সেবন ও বিক্রি করার প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে পিছন থেকে হামলা চালায়, আমি ভয়ে দৌড়ে গিয়ে একটি পুকুরের মধ্যে পরি। সেখানে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা দেয়, পরে আমি ৯৯৯ নাম্বারে কল করলে কলাপাড়া থানা পুলিশ আমাকে সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি তদন্ত জানান। এ ঘটনা একটি অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon