শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

রূপগঞ্জে কোরআনের হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫

---

মোঃ রাকিব উদ্দিন ফয়সাল ,রূপগঞ্জ  (নারায়ণগঞ্জ),প্রতিনিধি : 

নারায়ণগঞ্জে রূপগঞ্জে হাফেজ মোহাম্মদ লাবিব হাসান নামে এক কোরআনের হাফেজকে সংবর্ধনা, দোয়া ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার পিতলগঞ্জ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভূঁইয়ার (ঝিনু) সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম রিফাত, পরিচালক মুফতি মাওলানা ইয়াকুব আলী আল কাদরী, হাফেজ আল আমিন, কারী মারুফ বিল্লাহ প্রমুখ।

এসময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, ২০২২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন হাফেজ হয়েছেন। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সবার সুদৃষ্টি কামনা করেন তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon