শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

পাথরঘাটায় ভোগদখলীয় জমি চাষাবাদে দফায়-দফায় প্রভাবশালীদের বাঁধার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের চরদুয়ানি গ্রামের  রত্তন আলী হাওলাদার এর ছেলে মোঃ জাকির হোসনে গং এর ১২০ বছরের ভোগদখলীয় পৈতৃক ২১ একর জমি চাষাবাদে দফায়-দফায় বাঁধা দেওয়া হ উক্ত জমি  জোর করে দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
প্রভাবশালী ওই মহলটি পিরোজপুর জেলাধিন ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের  ত: আঃ রশিদ তালুকদার এর ছেলে আলহাজ্ব মোঃ নজমুল হককে ব্যবহার করে দেশের প্রেক্ষাপট ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন হওয়ার পরে হঠাৎ  মোঃ জাকির হোসেন গং এর পৈতৃকি ও রেকর্ডীয়  ২১ একর জমি জোর করে দখল করার চেষ্টা করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় ২৮ আগস্ট  বৃহস্পতিবার বিকালে চরদুয়ানি ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাফিজপুর নামক স্থানে নারী পুরুষ সহ শতাধিক ব্যক্তি তাদের ভিটা বাড়ি সহ তাদের নিজ নিজ জমি রক্ষার্থে  মানববন্ধন করেছেন।

---
মানববন্ধনে মোঃ রত্তন আলী হাওলাদার এর ছেলে  জাকির হোসন,আহম্মদ আলী হাওলাদার এর ছেলে মোঃ রত্তন আলী হাওলাদার, হাম্মদ আলী হাওলাদার এর ছেলে মোঃ শাজাহান হাওলাদার, মোঃ ইউনুস হাওলাদার এর ছেলে মোঃ শাহদাৎ হাওলাদার, মোঃ  সোহরাব হাওলাদার এর ছেলে মোঃ খোকন হাওলাদার, মোঃ নুরুজ্জামান এর স্ত্রী মোসাঃ শারমিন, মোঃ নবি হোসেন এর স্ত্রী মোসাঃ পারভীনসহ  ভুক্তভোগী পরিবারগুলো বলেন পাথরঘাটা উপজেলাধীন জে.এল ২১/৩৯নং সাহেরাবাদ মৌজার তৌজি নং-৪৫৭৩, এস.এ ৬১নং খতিয়ানের ১৮৮, ৩২১, ৩২২, ৩৫৫, ১৮৯নং দাগ ভুক্ত পৈতৃক ওয়ারিশি সূত্রে প্রাপ্য ৬৬০ (ছয়শত ষাট) শতাংশ জমি দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হওয়ার পরে হঠাৎ করে একটি প্রভাবশালী মহল পাথরঘাটা থানার এস আই জাহাঙ্গীর হোসেন এর সহযোগিতায় জোর করে দখল করার চেষ্টা করে আসছে।
তারা বলেন তাদের নিজ জমি চাষাবাদে মোটা অংকের টাকার বিনীময়ে পাথরঘাটা থানার এস আই জাহাঙ্গীর হোসেন দফায় দফায়  বাঁধা প্রদান  করে আসছেন।
জাকির হোসেন  বলেন এস আই জাহাঙ্গীর হোসেন অহরহ তিনি সহ তার পরিবারের বিরুদ্ধে অসত্য  মামলা দিয়ে জেল খাটান সহ বিভিন্নভাবে হয়রানি করার হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী পরিবারগুলো একটি প্রভাবশালী মহাল ও পাথরঘাটা থানার এস আই মোঃ জাহাঙ্গীরের চাপের মুখে দিশেহারা হয়ে পড়েছেন বলে মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেছেন।

অভিযোগের ব্যাপারে এস আই জাহাঙ্গীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন জাকির হোসেন গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে, তাই আমি সরে জমিনে গিয়ে কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি।

জানতে চাইলে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলন চারদুয়ানী এলাকায় জমি  সংক্রান্ত একটা বিষয় এসআই জাহাঙ্গীর হোসেন  গিয়েছিল, তবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon