শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

কাউখালীতে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চেক বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫

---

কাউখালী পিরোজপুর  প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে

৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অনুদানের চেক ও পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের সম্মানি টাকা

বিতরণ করা হয়।

 মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা  সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও নগদ টাকা বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

২০২৪/২০২৫ অর্থ বছরে জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত  ৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক ও ১৫ জন পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ৩ হাজার করে  সম্মানির টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন প্রত্যেকের  নিজ নিজ অবস্থান থেকে  স্বচ্ছ  ও জবাবদিহি মূলক  সেবার মান বৃদ্ধি করলে সমাজ এবং দেশের উন্নয়ন সাধিত হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon