![]()
মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ),প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে পূর্বাচল উপশহরের ১০নং সেক্টরের হারার বাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সীমন স্পোর্টিং ক্লাব বনাম ইয়াংগার ব্রাদার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এর আগে পূর্বাচল উপশহর ও আশপাশের শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সহ ফুটবল প্রেমী সব বয়সের দর্শকরা মাঠের চারপাশে ভির জমান। এতে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতা লোকমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সৈয়দা রুকসা, রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল নেতা শরিফুল ইসলাম, সবুজ্জল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
টুর্নামেন্ট ১-০ গোলে ইংগার ব্রাদার্স স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। পরে বিজয়ী দল হাতে প্রথম পুরস্কার হিসেবে স্মার্ট টিভি ও অপর দলের হাতে মোবাইল ফোন তুলে দেন অতিথিরা।



মন্তব্য