শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

হোসেনপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫

---
‎মাহফুজ রাজা,ভ্রাম্যমান প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে অঙ্গ সংগঠনের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১৯ আগস্ট)  হোসেনপুর নতুন বাজার মোড় থেকে বর্ণাঢ্য  র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়।

‎বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশনায় ও সিদলা ইউনিয়ন বিএনপির কারা নির্যাতিত নেতা আল মামুনের নেতৃত্বে সম্মেলনের সফলতা কামনা করে র‍্যালিতে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শওকত আজিজ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে আলম এরশাদ,পৌর যুবদলের আহবায়ক শরীফ আহমেদ,যুবদল নেতা সুজন লাল,উপজেলা তাঁতীদলের আহ্বায়ক সামছুল আলম পারভেজ, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম,যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান,যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন,জেলা তাঁতী দলের সদস্য স্বপন মিয়া প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon