শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে সিগারেটের বিজ্ঞাপন রাখায় দুই দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া সিনেমা হল রোডের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মুদিদোকানে সিগারেটের বিজ্ঞাপন রাখার দায়ে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট)সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকায় দোকানগুলোতে তামাকজাত দ্রব্যের প্রচার-প্রচারণা চলছে কিনা তা খতিয়ে দেখা হয়। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৫ (সংশোধিত-২০১৩) এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুই দোকান মালিককে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসার মোঃ নাহিদুর রহমান বলেন,
“তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এ ধরনের অবৈধ বিজ্ঞাপন যাতে আর না থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে এবং ভবিষ্যতে নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon