![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে এক ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সৈদালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই রাত ১১টার দিকে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসামি। পরে ১৯ আগস্ট ভিকটিম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। অধীনে দায়ের হওয়া মামলার আসামি হল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দিন মৃধার এলাকার মোঃ সামাদ মোল্লার ছেলে মোঃ আঃ সালাম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “রাজবাড়ী জেলা পুলিশ যে কোনো অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভিকটিমের ন্যায়বিচার নিশ্চিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছি। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য