রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

গোয়ালন্দে চোরাইকৃত মোটরসাইকেলসহ এক যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি সুজুকী ঝিকসার মোটরসাইকেলসহ রকিবুল ইসলাম রনি (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা -খুলনা মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত রনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামান  ছেলে।

এসময় পুলিশ চোরাইকৃত মোটরসাইকেলটি জব্দ করে এবং এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।এ প্রসঙ্গে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,
“রাজবাড়ী জেলা পুলিশ সর্বদা আইনশৃঙ্খলা রক্ষা ও গুরুত্বপূর্ণ অপরাধ উদঘাটনে বদ্ধপরিকর। আমাদের বিশেষ অভিযানের অংশ হিসেবে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon