রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

কচুয়ার মসনি মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের তত্ত্বাবধানে সততা স্টোর চালু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫

---

‎বাগেরহাট প্রতিনিধি

‎‎শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা এবং স্বচ্ছতা গড়ে তুলতে বাগেরহাটের কচুয়া উপজেলার  বাধাল ইউনিয়নের,, মসনি মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’। এই সততা স্টোরে  নেই কোনো বিক্রেতা, শিক্ষার্থীরা নিজেরাই জিনিস কিনে রেজিস্ট্রেশন করে  টাকা জমা দেবে নির্ধারিত স্থানে।

‎‎সততা স্টোরে বিক্রয়ের জন্য রাখা আছে বিভিন্ন খাবার সহ  কলম, খাতা, পেনসিলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা সামগ্রী যার প্রতিটি পণ্যের দাম লেখা আছে স্পষ্টভাবে,কোন প্রকার বিক্রেতা ছাড়াই  শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় পণ্য  সংগ্রহ করে নির্ধারিত বক্সে টাকা জমা দিচ্ছে।

‎‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , এই স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে সত্যবাদিতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ তৈরি হবে,আমরা চাই শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখুক। এই উদ্যোগ সেই চর্চা শুরু করবে।

‎‎দুদক সূত্রে জানা গেছে, ধাপে ধাপে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হবে এমন সততা স্টোর।

‎‎স্থানীয়রা বলছেন, শিশুদের জীবনের শুরুতেই সততার শিক্ষা দেওয়ার এই উদ্যোগ তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎‎”সততা স্টোর কেবল একটি দোকান নয়, এটি শিক্ষার্থীদের জীবনে সৎ ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার এক নতুন পদ্ধতি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon