রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

“ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত তৌহিদ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে”

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫

---
মোঃ আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সহিলাটি গ্রামের তরুণ তৌহিদ (২৬) জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। কিন্তু যাত্রাপথে বর্বর ছিনতাইকারীদের কবলে পড়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে হলো তাকে।

তৌহিদের পিতা আব্দুস সালাম আজ দিশেহারা। একমাত্র ছেলেটি কর্মসংস্থানের আশায় বাড়ি ছেড়ে বেরিয়েছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ জেলার বড়পুল এলাকায় পৌঁছানোর পরই ঘটে ভয়াবহ সেই ঘটনা। ছিনতাইকারীরা তার পথরোধ করে, সর্বস্ব লুটে নেয় এবং নির্মমভাবে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত তৌহিদকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

আজকের বাংলাদেশে রাস্তাঘাট যেন নিরাপত্তাহীনতার ভয়াল প্রতিচ্ছবি। প্রতিদিন কেউ না কেউ ছিনতাই, খুন, গুম বা ডাকাতির শিকার হচ্ছেন। মানুষ রাস্তায় নামলেই ভাবতে হয়—ফিরতে পারবো তো নিরাপদে?

তৌহিদের প্রতিবেশী বড় ভাই রোমান বলেন। প্রশাসনের নিকট একটাই প্রশ্ন—আর কত তৌহিদ রক্তাক্ত হলে আমরা নিরাপদ পথচলার নিশ্চয়তা পাবো?

এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য এক কঠিন প্রশ্নবোধক চিহ্ন। নিরাপত্তা যদি নাগরিক অধিকার হয়, তবে আজ আমরা কোথায় দাঁড়িয়ে?

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon