রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫

 ---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন সময়ে  দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে  দুর্যোগ ও ত্রাণ  মন্ত্রণালয়ের বদ্ধকৃত ঢেউটিন ও টাকা বিভিন্ন সময়  নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

 বিভিন্ন  সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৯টি পরিবার /প্রতিষ্ঠানের মাঝে ৮৪ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেক বান্ডিল ঢেউটিন ব্যবহারের খরচ হিসেবে তিন হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon