রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

মেঘনায় এলজিইডি কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫

---
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
বিদায় আর বরণের এক অনন্য মিলনমেলায় মুখর হয়ে উঠল কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ সভাকক্ষ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মেঘনা উপজেলা পরিবার ও উন্নয়ন সহযোগীবৃন্দের উদ্যোগে অবসর ও বদলি জনিত বিদায় এবং নতুন কর্মকর্তাকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণকারী উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিতকে বিদায়ী সম্মাননা জানানো হয়। পাশাপাশি বদলি জনিত কারণে বিদায় নেওয়া কার্য সহকারী প্রদীপ চন্দ্র তরফদারকেও সম্মাননা দেওয়া হয়।
বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সাফল্য, সততা ও নিষ্ঠার প্রশংসা করে আয়োজকরা বলেন, তাঁদের অবদান মেঘনার উন্নয়ন কর্মকাণ্ডে চিরস্মরণীয় হয়ে থাকবে। উপস্থিত সহকর্মীরা আবেগঘন কণ্ঠে তাঁদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি তুলে ধরেন।

এ সময় সদ্য যোগদানকারী উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এলজিইডি মেঘনা পরিবার ও উন্নয়ন সহযোগীরা। নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সবাই।

অনুষ্ঠানে এলজিইডি মেঘনা পরিবার ও উন্নয়ন সহযোগীবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon