![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে চাঞ্চল্যকর লিপি আক্তার হত্যা মামলার মূল আসামি মো. আমিরুল শেখকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) রাত পৌনে ১ টার সময় নিজ বাড়ি উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায়। না সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আমিরুল শেখ (৩৪) কুব্বাত শেখের ছেলে। তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ১৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে মুন্সিবাজার এলাকা থেকে সাইফুল মোল্লা (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টার দিকে আঙ্গুরী বেগমকে একই মামলায় আটক করে পুলিশ। মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
১০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে লিপি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিপি আক্তার ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী। তিনি নির্মাণাধীন একতলা ভবনে একা বসবাস করতেন। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পর ঘর থেকে সোনার গহনা, নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়।
এ ঘটনায় লিপির ভাই বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। য়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,“রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমন ও রহস্য উদঘাটনে বদ্ধপরিকর। লিপি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার আমাদের চলমান অভিযানেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধে দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত চার্জশিট প্রস্তুতির প্রক্রিয়া চলছে।



মন্তব্য