রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

কাঁঠালিয়ায় বিএনপি’র উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫

---

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা 
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে জুলাই গণঅদ্ভুতখানের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট)  সকাল ১০ টায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে শৌলজালিয়া, কাঁঠালিয়া সদর, আমুয়া, পাটিখালঘাটা, চেঁচরী রামপুর, হয়ে বীণাপাণি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় কচুয়া বাজার, কাঁঠালিয়া সদর বাসস্ট্যান্ড, আমুয়া বন্দর, পাটিখালঘাটার মরিচবুনিয়া বাজার, চেঁচরী রাপুর ও বীণাপাণি বাজারে পথ সভা করেন।
এ পথ সভায় বক্তব্য দেন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির  সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী,  ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা গোলাম আযাম সৈকত ও বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

শোভাযাত্রা ও পথসভায় শত শত মোটরসাইকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon