রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে রাবি ছাত্রদলে গণস্বাক্ষর কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫

---
রাবি প্রতিনিধি
‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে ছাত্রদল সূত্রে জানা যায়।

সোমবার (১১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৩ টা পর্যন্ত ৩০০ জনের অধিক শিক্ষার্থী এতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী ।

সুলতান আহমেদ  বলেন, “ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা সহায়তা করেছে, সেই সব সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শিক্ষকদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বজনপ্রীতির কারণে কোনো পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে, যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।”

সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আওয়ামী লীগের দোসররা সাধারণ শিক্ষার্থীদের ওপর যেভাবে অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, তার বিচারের দাবিতেই আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি করছি।”

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, ২ জন উপ-উপাচার্য, প্রক্টরসহ ২১ জন শিক্ষকের নাম প্রকাশ করে তাঁদের ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিচারের বিক্ষোভ সমাবেশ করে শাখা ছাত্রদল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon