![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ সাংবাদিক ফোরাম” মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
রবিবার দুপুর ১২ টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক এবং যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা , মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম আহবায়ক ও যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি, শেখ মমিন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, দৈনিক আমার সংবাদ পত্রিকা ও চ্যানেল এস এর গোয়ালন্দ প্রতিনিধি জাহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাংবাদিক সাজ্জাদ হোসেন।
মানববন্ধনে বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
সেইসাথে তার পরিবারের দায়দায়িত্ব নিতে হবে। একইসাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।



মন্তব্য