![]()
মোঃরাকিব উদ্দিন ফয়সাল,রুপগঞ্জ(নারায়ণগঞ্জ),প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। শুক্রবার সকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্যরা।
সভায় রূপগঞ্জের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মুলে প্রয়োজনীয় করনীয় বিষয় নিয়ে উপস্থিত জনসাধারণের মতামত নেয়া হয়।পরে অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান এসব তথ্য তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।



মন্তব্য