রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

ফ্যাসিস্ট আওয়ামীলীগের পথ ধরেই হাটছে বিএনপি- ফয়জুল করিম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি 

ইসলামি যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এক সমাবেশের আয়োজন করা হয়।

এসময় আরেকটি ব্যালট যুদ্ধ হবে চাঁদাবাজ, ফ্যাসিবাদ, ধর্ষক, জালিমের বিরুদ্ধে মনতব্য করে শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে।

আর সেই যুদ্ধ নব্যফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক, জালিমের বিরুদ্ধে। বর্তমানে দেশের জনগণ দুটিভাগে বিভক্ত হয়েছে, একটা ইসলাম পন্থী আরেকটা সাধারণ। ইসলামী দলগুলোর ভোট বাক্স হবে একটাই। যাতে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হয়।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই। তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগের পথ ধরেই হাটছে। আওয়ামীলীগ আলেম ওলামাদের বিরুদ্ধে যেইসব শ্লোগান দিতো, এখন বিএনপি সেই সব শ্লোগানই দিতেছে। বিএনপির গাঁয়ে এখন বহুল ছাল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে বিভিন্ন পরগাছার মতোই ছালের উপর নির্ভরশীল হেছে।

শায়েখে চরমোনাই অপপ্রচারের ব্যাখ্যা দিয়ে বলেন, এখন একটি দল হাদিয়া এবং চাঁদা দুটোকে এক করে বলতেছেন। তারা জানেনা হাদিয়া এবং চাঁদাবাজির পার্থক্যটা কি? চাঁদা মানুষের কাছ থেকে জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেয়ায় নির্মমভাবে মানুষকে হত্যার ঘটনা আছে কিন্তু হাদিয়া না দিলে কষ্টদায়কও কোন কথা বলা হয় না।

তিনি বলেন, পিআর পদ্ধতির বাইরে জাতীয় নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না। এদেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলাসহ বহু বাংলা স্বাধীনের পর থেকে দেখে আসছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামি  যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুবআন্দোলন সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে দলীয় মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঁঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আ. রহিম খানসহ প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon