![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে পার্কে বেড়াতে গিয়ে দুই তরুণী গন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ৮ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে থানায় ধর্ষণ মামলা দায়েরের পর শুক্রবার ভোরে থানা পুলিশ উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিব মোল্লা (২১) ও পূর্ব উজানচর গনি শেখের পাড়ার কালিম উদ্দিনের ছেলে সজিব মোল্লা (২৪)।
গত ৫ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার একটি ধইঞ্চা ক্ষেতের পাশে এ গনধর্ষণের ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল ৪টা থেকে সাড়ে ৪ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরিক্ষাের্থী এক ছাত্রী (২০) তার প্রতিবেশী এক চাচাতো বোনকে (১৫) নিয়ে গোয়ালন্দের উজানচর গোধুলী পার্ক এলাকায় বেড়াতে আসেন। এ সময় সোহান নামের এক পরিচিত যুবক গোয়ালন্দ হতে তাদের সাথে যুক্ত হয়।
সূত্র মতে, পার্কে তিনজন প্রবেশের কিছুক্ষণের মধ্যে মামলার গ্রেফতারকৃত ১ নম্বর আসামি পার্কে প্রবেশ করে এবং অন্য আসামিরা আশপাশে অবস্থান নেয়।
সন্ধ্যা সারে ৬টার দিকে আসামিরা ভিকটিম ও সোহানকে পার্কের পুকুরপাড়ের ফাঁকা স্থানে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। এরপর দুই তরুণী পার্ক হতে বেরিয়ে অটোরিকশা যোগে ফরিদপুরের দিকে রওনা দিলে পথিমধ্যে ওই দূষ্কৃতিকারীরা পুনরায় তাদের পথরোধ করে রাস্তার নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর এই অপরাধের সাথে অন্য আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী কাউকেই ছাড় দেয়া হবে না।



মন্তব্য