![]()
মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রুপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি :
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রূপগঞ্জে বিজয় র্যালি করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল।
সোমবার (৫ আগস্ট) সকালে রূপগঞ্জের পূর্বাচল ৩০০-ফিট সড়ক থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিজয় র্যালি। র্যালিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, রূপগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ শামিম ভূঁইয়া, এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অনেকে
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।



মন্তব্য