রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
 

রাজাপুরে রাতের আধারে চাচা’র দোকান ঘর তুলে নেয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫

---
ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ তারাবুনিয়া এলাকায় বিরোধীয় সম্পত্তিতে থাকা আব্দুল হালিম হাওলাদারের দোকান ঘর রাতের আধারে তুলে নেয়ার অভিয়োগ উঠেছে তার বড় ভাইয়ের ছেলে শামীম হাওলাদার ও মহাসিন হাওলাদারের বিরুদ্ধে। শামীম হাওলাদার একই এলাকার মৃত গনি হাওলাদরের ছেলে এবং মহাসিন হাওলাদার ঐ এলাকার মৃত নাছের আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় আব্দুল হালিম হাওলাদার বাদি হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানায়ায়, প্রতিপক্ষের সাথে আব্দুল হালিম হাওলাদারের পৈত্রিক সম্পত্তি নিয়া বিরোধ এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৯ শে জুলাই রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় প্রতিপক্ষরা সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতের আধারে আমার পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তিতে আসিয়া নির্মান করা দোকান ঘর তুলে নিয়া যায়। দোকান ঘর তুলে নেওয়ার সময় স্থানীয়রা দেখে আমাকে সহ আমার পরিবারকে জানালে আমি সহ ১নং সাক্ষী আমার দোকান ঘরের স্থানে যাইয়া দেখি আমার দোকান ঘর বিবাদীদ্বয় সহ অজ্ঞাত ব্যক্তিরা ইঞ্জিন চালিত টমটম গাড়ীতে তুলতেছে। তখন আমি সহ ১নং সাক্ষী প্রতিপক্ষসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বাধা দিলে তারা আমাকে লাঠিসোটা, দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানো সহ খুন জখমের হুমকি দিয়ে আমার দোকান ঘর টমটম গাড়ীযোগে নিয়া চলে যায়।

এ বিষয়ে শামীম হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে জানায়, বিরোধীয় ওই জমি আমার। আব্দুল হালিম হাওলাদার কিছুদিন আগে আমার জমিতে জোরপূর্বক ঘর তোলে যা নিয়ে একাধিক বার থানা পুলিশ ও বিজ্ঞ আদালতে অভিযোগ সহ স্থানীয় ভাবে সালিশ বৈঠক হয়। আদালত ও থানা পুলিশের নিষেধের পরে আব্দুল হালিম হাওলাদার ওই জমিতে ঘর তোলে। এখন আইনের হাত থেকে বাঁচার জন্য এবং আমাকে ফাঁসাতে এমন নাটক সাজিয়েছে আমার চাচা আব্দুল হালিম হাওলাদার।

এ বিষয়ে রাজাপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানায়, এ ঘটনায় আব্দুল হালিম হাওলাদার থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon