সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
 

অসহায় পরিবারের জমি দখল করলো সেচ্ছাসেবক লীগ নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫

---
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের ইন্দুরকানীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ অসহায় নারীর জমি দখলের অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের ভয়ে অসহায় ভুক্তভোগী পরিবার। আলমগীর হোসেন উপজেলার পত্তাশী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়নের চরণী পত্তাশী গ্রামের মৃত্যু আঃ হালিম তার ছেলে জাহিদ হোসেনকে হেবা মূলে ১৯/০২/৮২ইং তারিখে রেজিস্ট্রার অফিসে দলিল করে দেয়। তারপরে জাহিদ হোসেন জমি বহু বছর ধরে ভোগ দখলে আছেন। আরএস ৩৩৩ নং খতিয়ানে, এসএ ৩১৮ নং খতিয়ানে জাহিদের দাদা রেকডিও মালিক। বিএস জরিপে ভূল থাকায় বিবাদী আলমগীরের বাবা আঃ রশিদ হাওলাদার। উক্ত জমি নিয়ে অনেক শালিস দরবার ও হয়েছে। সর্বশেষ আলমগীর সহ তার পরিবারের স্বজনেরা নালিশী জমি চাষ করতে যায়। পরে ২০১৮ সালে জানুয়ারি মাসে জাহিদ আদালতে উক্ত জমিতে নিষেধাজ্ঞার মামলা করেন এবং আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও আলমগীর তাঁর নিজস্ব ট্রাক্টার দিয়ে জমি চাষ করে ধান রোপণ করেন।

ভুক্তভোগী জাহিদ হোসেন বলেন, এই জমি নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে তাদের বিরোধ।এই জায়গার উপর নিষেধাজ্ঞার মামলা করেছি এবং নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। তারপরও তারা প্রভাব খাটিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রিসিভার ভঙ্গ করে বর্তমান জুলাই মাসের চার তারিখে জমি চাষ করেন। ২০১৯ সালে ওই জমি চাষ করতে বাধা দিলে তারা আমার স্ত্রী সেলিনা বেগমের দুই হাত ও পায়ের বিভিন্ন জায়গা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়।

অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, আমাদের জমিতে আমরা চাষ করেছি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon