![]()
মো:মুন্না শেখ,বাগেরহাট) প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ শেষে বাগেরহাটের কচুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ভার্চুয়ালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শপথ পাঠ শেষ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস.এম নুরুন্নবীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, জুলাই যোদ্ধা নাজমুল সাকিব প্রমূখ। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য