বুধবার, ১ জুলাই ২০২৬
 

নীলফামারীতে রিপোর্টার্স ইউনিটির কলম বিরতি কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫

---

নুরল আমিন নীলফামারী জেলা প্রতিনিধিঃ 

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করেছে জেলা রিপোর্টার্স ইউনিটি।

 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন।

 

বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, দৈনিক স্বদেশ প্রতিদিনের নুরল আমিন,  সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ সুজন, আমাদের সময় জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু এবং ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্।

 

বক্তারা অবিলম্বে দায়ের করা মামলাটি রেকর্ড করার দাবি জানান এবং আওয়ামী লীগের দোসর স্থানীয় চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon