![]()
মোঃ শাকিল মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের জন্য ক্ষতিকর দই ও ললিপপ প্রস্তুতের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) পরিচালিত এ অভিযানে এক ব্যক্তিকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রায় ২০ কেজি ভেজাল দই জব্দ করা হয়, যা পরে জনস্বার্থে ধ্বংস করা হয়।
![]()
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহীদুর রহমান মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, “শিশুদের জন্য অনিরাপদ খাদ্য উৎপাদন কোনভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগে এলাকার ভেজাল খাদ্য উৎপাদকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে।
উল্লেখ্য, শিশুখাদ্যে ভেজাল রোধে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।



মন্তব্য