বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
 

রাজাপুরে ৭ মাস বয়সী সোহানের শরীরে টিউমার, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫

---


ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের চর ইন্দ্রপাশা গ্রামের বাঁশতলা সংলগ্ন এলাকায় ৭ মাস বয়সী ছোট্ট শিশু সোহান টিউমারে আক্রান্ত হয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। সোহানের বাবা মনির হোসেন একজন দিনমজুর। প্রতিদিন খেটে যা আয় করেন, তা দিয়ে চাল, ডাল, ওষুধ কিছুই ঠিকমতো হয় না। ছেলের উন্নত চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তাকে রাজাপুর ও বরিশালে নানা পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে, তারা এখন নিস্ব প্রায়।


শিশুটির মা ঝুমুর বেগম চোখের জল ফেলে বলেন, “আমার ছেলেটা দিনরাত ব্যাথায় কাতরাচ্ছে। ঠিকমত ঘুমাতেও পারছে না। বরিশালের চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন কিন্তু  টাকার অভাবে ঢাকা নিয়ে ভালো উন্নত চিকিৎসা করানো সম্ভব না। সবকিছু শেষ, এখন নিজেদের তিনবেলা খাওয়াই কস্টের। ওর চিকিৎসার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা: ঝুমুর বেগম, মোবাইল: ০১৭৩৭৭৫৫৬২০ (বিকাশ পারসোনাল )।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon