![]()
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আমুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাচা এবং ভাতিজার মধ্যে জমি ও রাস্তা নিয়ে বিরোধের ঝালকাঠির সহকারী জজ এর মধ্যস্থতায় মিমাংসা করা হয়েছে। রবিবার (১১ মে) ১২টায় উপজেলার আমুয়া আনেচ ক্বারীর মাদ্রাসা সংলগ্ন বিরোধীয় জমিতে বসেই এ মিমাংসা করেন ঝালকাঠির সহকারী জজ মো. আরিফ হোসেন।
জানাগেছে, উপজেলার আমুয়া গ্রামের হাসন আলীর ছেলে মো. আ. রশিদ ও তারই ভাতিজা আ. সালামের ছেলে রিয়াজুল এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আ. রশিদ ভাতিজা সহ কয়েকজনকে বিবাদী করে ঝালকাঠি কোর্টে একটি বন্টন মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর ঝালকাঠির সহকারী জজ মো. আরিফ হোসেন চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ মিমাংসায় মধ্যস্থাকারী হিসাবে উদ্যোগ নিয়ে সরেজমিনে এসে মিমাংসা করে দেন।
ভাতিজা রিয়াজুল জানান, দীর্ঘদিন ধরে চাচার সাথে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল। ঝালকাঠির সহকারী জজ মো. আরিফ হোসেন স্যার এসে মিমাংসা করে দিয়েছেন। আমাদের মধ্যে এখন আর কোন বিরোধ নেই।
ঝালকাঠির সহকারী জজ মো. আরিফ হোসেন জানান, উপজেলার আমুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাচা এবং ভাতিজার মধ্যে জমি ও রাস্তা নিয়ে বিরোধের তিনি সরেজমিনে গিয়ে উভয়ের মধ্যে মিমাংসা করে দিয়েছেন।



মন্তব্য