বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 

কর্ণফুলীতে রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২৫

---


সাইফুল ইসলাম (চট্টগ্রাম)

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২ মে) বিকাল ৩টায় শিকলবাহা ক্রসিংয়ে কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মজ্জ্যারটেক পর্যন্ত যায় এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।


সমাবেশে বক্তারা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং একইসাথে  ৫ দফা দাবি তুলে ধরা হয়।


শহীদ মাওলানা রইস উদ্দিন এর নৃশংস হত্যার দাবিসমূহ হলো: ১। মাওলানা রইস উদ্দিন আল কাদেরীর চিহ্নিত হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি ।

২। গাজীপুরের উপ-পুলিশ কমিশনার এস নাসির উদ্দিনের  ভিত্তিহীন বক্তব্যের প্রত্যাখ্যান করার দাবি ।

৩।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিস্ক্রীয়তা, অসহযোগিতা এবং মিডিয়া ব্রিফ করে একটি জঘন্য হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে ব্যাখ্যা করে তামাচাপা দেওয়ার ঘৃণ্য ও নৃশংস অপচেষ্টার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের সম্মানিত আইজিপিকে আহবান।

৪। হত্যামামলা রজু করে আসামিদের গ্রেপ্তার করার পরিবর্তে ভিকটিমের চরিত্র হননের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য তার বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠন, মিডিয়া এবং দেশের সচেতন জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

৫। বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয় কাঠামোর উপর জনগণের আস্থা ক্ষুন্ন হবে - এ বিষয়ে দেশের সর্বোচ্চ দায়িত্বশীল উপদেষ্টা মন্ডলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এই পাঁচ দফা দাবি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কর্ণফুলী উপজেলার পক্ষ থেকে জানানো হয়।


এসময় সভাপতি,  ছাত্রনেতা মোঃ শফিউল করিম  এবং সাধারণ সম্পাদক ও সঞ্চালক, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা  ও বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং আপামর সুন্নি জনতা ও পথচারী  প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon