![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হাসির পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহযোগিতা করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ক্ষতিগ্রস্ত হাসির বেগমের বাড়ি পরিদর্শন করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে টাকাগুলো তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সহ স্থানীয় এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়া এলাকায় অগ্নিকান্ডে একটি পরিবারের থাকার ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর শোনা মাত্রই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সহযোগিতার জন্য বলা হয়েছে। আমি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেছি। এছাড়াও যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি আরো কিছু সহযোগিতার ব্যবস্থা করা হবে।
ক্ষতিগ্রস্থ হাসি বেগম বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টার দিকে হঠাৎ আমার বাড়িতে স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। আমার পরিবারের কেউ তখন বাড়িতে ছিলনা। খবর পেয়ে আমি দ্রুত এসে দেখি আমার ১টি থাকার ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার ৫০ থেকে ৬০ হাজার টাকার ওপর ক্ষতি হয়েছে বলে ।



মন্তব্য