বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 

কাঁঠালিয়ায় ভুট্রা ফসলের মাঠ দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫

---

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় কহিনুর জাতের ভুট্রা ফসলের মাঠ দিবস পালন করা হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর আউরা ব্লকের আকনপাড়া মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এতে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো.লুৎফর রহমান আকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.রায়হানুল ইসলাম ও উপসহকারি কৃষি অফিসার মো.আমিরুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার মো.হাছিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিশোর মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.হাসিব ভুট্রো, সমাজ সেবক নাজমুস সালেহ মামুন আকন, কৃষক মাহমুদ আকন ও মাইনুল আকন প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon