বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 

কাঁঠালিয়ায় গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫

---

 

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়ায় পুরাতন বছরকে বিদায় জানিয়ে গ্রামীন ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১৫ টি ঘোড়া অংশ নেন।

 

শনিবার (১২ এপ্রিল) কচুয়ার স্থানীয় যুব সমাজ খন্দকার বাড়ির মাঠে এ ঘোড় দৌড়ের আয়োজন করেন।

 

ঘোড় দৌড় দেখতে কাঁঠালিয়া, রাজাপুর, বেতাগী ও বরগুনাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জের  হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন। মাঠের চারপাশে স্থানীয়রা মেলার আয়োজন করেন।

 

এতে  দোগনার মো. এনায়েতে হোসেন এর ঘোড়া প্রথম হন। পর্যায়ক্রমে আওরাবুনিয়ার মো. মহসিনের ঘোড়া দ্বিতীয় ও দোগনার মিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় স্থান লাভ করেন।

 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন তরুন সমাজ সেবক ও রুবেল যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আতিকুর রহমান রুবেল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon