![]()
ঝালকাঠি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো. গোলাম আজম সৈকত।
এক শুভেচ্ছা বার্তায় মো. গোলাম আজম সৈকত বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
সেই সাথে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) উপজেলা বাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন সাবেক এ ছাত্র নেতা মো,. গোলাম আজম সৈকত।



মন্তব্য