শুক্রবার, ১ মে ২০২৬
 

রাজবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫

---

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উদযাপন উপলক্ষে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ মার্চ)সকাল ১০ টার সময় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উদযাপন করতে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ও সুষ্ঠ সুন্দর ভাবে ঘরে ফিরতে পারে এই উপলক্ষে প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপত্বিতে  এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের  সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ,স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) শংকর চন্দ্র বৈদ্য,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে ,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব, সিভিল সার্জনডা. এস. এম. মাসুদ,জেল সুপার এনামুল কবির,গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান,রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান ,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম,গোয়ালন্দ আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ শামিম ইসলাম, ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মো: মামুন-অর-রশিদসহ প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, আনসার-ভিডিপি প্রতিনিধি, জেলা ইমাম কমিটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরপ্রধান এবং সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, এ বছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি পোহাতে হবে না ।তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে। এ ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষনিক সময় কাজ করবে বলে আসা রাখেন ।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষনিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।দৌলতদিয়া ঘাট এবংরাজবাড়ীতে  চুরি ,ছিনতায়,জুয়া বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ।

এসময় আরো বলেন ,মোবাইল কোর্টের মাধ্যমে সার্বক্ষনিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

jk/h

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon