![]()
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়ন কাজে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য চাঁদা সংগ্রহ নিয়ে আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শনিবার ইফতারের আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
সংঘর্ষে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
jk/h



মন্তব্য