শুক্রবার, ১ মে ২০২৬
 

চট্টগ্রামের টেরি বাজারে বিএসটিআই’র অভিযান পরিচালিত, জরিমানা আদায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫

---

চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে  উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর টেরি বাজার এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে জে এস প্লাজা, সিদ্দিক ছাতা মার্কেট, টেরি বাজার, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে পরিমাপ করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এছাড়া ইমাম কর্পোরেশন ও মূসাফির ফেব্রিকস, সিদ্দিক ছাতা মার্কেট, টেরি বাজার, চট্টগ্রাম নামক প্রতিষ্ঠানকে মিটার একক ব্যবহার করার জন্য সতর্ক করা হয় এবং স্কেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।

এছাড়াও উক্ত মার্কেটের ব্যবসায়ীদের সিএম লাইসেন্স বিহীন বিএসটি‌আই-এর বাধ্যতামূলক পণ্য ক্রয় ও বিক্রয় হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়৷

উক্ত মোবাইল কোর্ট  জনাব ফারজানা সেতু,  সহকারী কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চটগ্রাম-এর নেতৃত্বে  পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে  বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা জনাব জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম) ও  জনাব মোঃ রাশেদ, পরিক্ষক (মেট.) দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিএসটিআই’র সহকারী পরিচালক নিখিল রায় বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon