শুক্রবার, ১ মে ২০২৬
 

কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে ১০ মার্চ সোমবার দুপুরে বিভিন্ন  বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাটে দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স নাহিদ ফার্মেসি এবং মাসুদ ফার্মেসিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বিভিন্ন বাজারে  ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হলে অধিকাংশ ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা গা ঢাকা দেয়।

বাজারে নিত্য প্রয়োজনীয় মালামালের অতিরিক্ত দাম  এবং ভেজাল পণ্য বিক্রয়ের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন কাউখালী ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ, তার সাথে কাউখালী থানা পুলিশ   উপস্থিত ছিলেন।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon