শুক্রবার, ১ মে ২০২৬
 

রাজবাড়ীতে খুন, ডাকাতি, চুরি, অস্ত্রসহ মোট ৩২ মামলার আসামী কালু গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫

---

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে খুন, ডাকাতি,  চুরি, অস্ত্র সহ মোট ৩২ টি মামলার আসামি কালু হাওলদার(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস) মো. মোস্তফা শরীফ আল রাজিব।

এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদর থানার সূর্যমনি এলাকা থেকে খুন, ডাকাতি, চুরি, অস্ত্রসহ ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অপারেশন পরিচালনা করে কালু হাওলাদারকে গ্রেপ্তার করেছে। তার নামে খুন, ডাকাতি, চুরি, অস্ত্রসহ মোট ৩২টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon