![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
১০ মার্চ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিই পিআই এবিএম আনিসুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরী একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়।
তিনি আরো জানান শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার উপজেলার ১২০ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলায় ৬ থেকে১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭শত ৯৬ জন,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৬ হাজার ৮শ ৩৯জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা মাত্র পাঁচ জন। ১২০ টি কেন্দ্রে দুইজন করে মোট ২৪২ জন স্বেচ্ছাসেবক এই ভিটামিন ক্যাম্পে সহযোগিতা করবেন।
যেকে/এইচ



মন্তব্য