শুক্রবার, ১ মে ২০২৬
 

সিরাজগঞ্জে শপিং ব্যাগে লুকানো ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে ১,৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজুর আলম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

রোববার (৯ মার্চ) বিকেলে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনজুর আলম সদর উপজেলার বহুলী ইউনিয়নের মৃত ইউনুস আলীর ছেলে।

সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল শিয়ালকোল বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মনজুর আলমকে সন্দেহজনকভাবে আটক করা হয় এবং তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১,৯৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনজুর আলম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে জেলার বিভিন্ন থানায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon