শুক্রবার, ১ মে ২০২৬
 

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, চার ব্যবসায়ীকে অর্থদন্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫

---

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চার ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

১০ মার্চ সোমবার  দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের বিভিন্ন দোকোনে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাঁচা বাজার ও গরুর মাংসের বাজার এলাকায়  নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।

অভিযানে  উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রমুখ।

এসময় ক্রেতার কাছ বাড়তি দাম আদায় ও মূল্যে তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৮ধারায় মোট চার ব্যক্তি/প্রতিষ্ঠান মালিকদের জরিমানা করা হয়। তারা হলেন,জানে আলম (জাফর সওদাগরের মাংসের দোকান) ৫ হাজার টাকা,জামাল উদ্দিন কে ১ হাজার টাকা, মোঃ সেলিম কে১ হাজার টাকা ও নাসির উদ্দিন(নাসির পোল্ট্রি)কে ২হাজার টাকা সহ মোট ৯হাজার টাকা জরিমানা করা হয়।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon