![]()
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ এর অধিগ্রহণকৃত নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ব্রাক্ষণখালী মৌজার জমি ও বাড়ির মালিকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দায়িত্বরত সার্ভেয়ারকে ঘুষ না দেয়ায় মনগড়া প্রতিবেদন দিয়ে এমন হয়রানী করা হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
ব্রাক্ষণখালী এলাকার বাসিন্দা মৃত ছাদেক মিয়ার ছেলে ভুক্তভোগী জিয়ারুল ইসলাম বলেন, ব্রাক্ষণখালীতে আমার ক্রয়কৃত জমিতে তিন বছর পূর্বে ছয় তলা বিশিষ্ট পাকা ভবন পুরোপুরি নির্মাণ করে নিজ পরিবার ও বাসার ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করে আসছে।
সম্প্রতি ওই জমির উপর ঢাকা ম্যাস র্যাপিড ট্রান্ডিজ ডেভেলপম্যান্ট প্রজেক্ট লাইন-১ এর ডিপো ও করিডোর নির্মাণের কাজে আমার ভবনে ৭৯৯নং দাগ এলএ কেস নং- ০৬/২০২৩-২৪ নামে অধিগ্রহণ করে। কিন্তু নারায়ণগঞ্জ এলএ শাখার দায়িত্বরত সার্ভেয়ার মামুন হোসেন, সহযোগী তমাল ও মিঠুদের দাবিকৃত ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় পুরাতন ছয় তলা ভবনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অবকাঠামোর মালিকের নির্মাণাধীন ছয় তলা ফাউন্ডেশনযুক্ত বিল্ডিং জরিপ রেকর্ড করে নেয়।
যেকে/এইচ



মন্তব্য