শনিবার, ২ মে ২০২৬
 

মধ্যরাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে মাইক্রোবাসে ডাকাতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫

---

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) রাতে ঢাকা থেকে রাজশাহীগামী মাইক্রোবাসে থাকা শিক্ষকদের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে একটি মাইক্রোবাসে করে রাজশাহী ফিরছিলেন শিক্ষকদের একটি দল। গাড়িটি সিরাজগঞ্জের কোনাবাড়ী ধান এলাকায় পৌঁছালে হঠাৎ ডাকাতদল পেছন থেকে পাথর ছুড়ে মাইক্রোবাসে আঘাত করে। এতে বিকট শব্দ হলে চালক গাড়ির চাকা পাংচার হয়েছে মনে করে রাস্তার পাশে গাড়ি দাঁড় করান।

ঠিক তখনই ৭-৮ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে গাড়ির সামনে এসে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়।

পরে ভুক্তভোগীরা যমুনা সেতু পশ্চিম থানায় ডাকাতির মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

যেকে/এইচ

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon