শনিবার, ২ মে ২০২৬
 

সিরাজগঞ্জে অটোরিকশা ও অটোভ্যানের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মার্চ ২০২৫

 ---

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার তালম ইউনিয়নের নামোছিলেট গ্রামের বাসিন্দা।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুপুরে রানীরহাট আঞ্চলিক সড়কে অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান।

তাদের মধ্যে অটোভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

যুগের কন্ঠস্বর/এইচএসএস  

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon