শনিবার, ২ মে ২০২৬
 

সরাইল বিশ্বরোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মার্চ ২০২৫

---

ব্রাহ্মণ বাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট মুক্ত রাখতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান এই অভিযানে সহযোগিতা করেন।

সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় ২ শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon