শনিবার, ২ মে ২০২৬
 

কোটি টাকার দূর্ণীতি; প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় ডান্ডা বারির হুমকি: প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মার্চ ২০২৫

---

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির বিষয়ে তথ্য চাওয়ায় সাংবাদিকদের ডান্ডার বারি (লাঠি পেটা) হুমকি দিলেন জেলার ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন। যার প্রতিবাদে রবিবার (০২ মার্চ) সকাল ১১ টার দিকে মানববন্ধন করেছে উপজেলার কর্মরত সাংবাদিকরা।

পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির তদন্তে গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুদক টিম ইন্দুরকানীতে আসেন। ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন এসময় তাদের সাথে ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফী লায়লা মিথুন এর কাছে দুদক টিমের তদন্তের বিষয়ে জানতে চান। এসময় লায়লা মিথুন তথ্য না দিয়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ডান্ডার বারি দেয়ার হুমকি প্রদান করেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাংবাদিকরা।

এসময় বক্তারা বলেন, পিরোজপুরে এলজিইডির প্রায় ১৭শ কোটি টাকা লোপাটের প্রকল্পের অংশ ইন্দুরকানীতেও রয়েছে। যার প্রধান সহযোগি ছিলেন এই লায়লা মিথুন। ২০২০ সাল থেকে তিনি ইন্দুরকানী উপজেলা প্রকৌশলীর পদে কর্মরত রয়েছেন। গত পাঁচ বছরে ইন্দুরকানীতে ইফতি ট্রেডার্সের লুটপাটের সহযোগি ছিলেন লায়লা মিথুন। এসয়ম বক্তারা আওয়ামী সরকারের দোসর উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার পূর্বক বিভাগীয় শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, এম. আহসানুল ছগির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, সংবাদকর্মী আল আমিন হোসেন, মোঃ নাসির উদ্দিন, রাকিবুল ইসলাম ও ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

যুগের কণ্ঠস্বর/এইচএসএস 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon