শনিবার, ২ মে ২০২৬
 

কাউখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মার্চ ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও নির্বাচন  অফিসের আয়োজনে,ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে ২ মার্চ রবিবার সকাল ১০টায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়।এই উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি শোভাযাত্রা শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আরিফ বিল্লাহ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, শিক্ষক হাবিবুল্লাহ ফকির, , নতুন ভোটার বর্ষণ কুণ্ড প্রমুখ।

যুগের কন্ঠস্বর/এইচএসএস  

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon