শনিবার, ২ মে ২০২৬
 

রমজানে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ঘোড়াঘাট জামায়াতের মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ মার্চ ২০২৫

---

দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ঘোড়াঘাট উপজেলা জামায়াত।

শনিবার  (১ মার্চ ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের আমির  মোফাখখায়ের ইসলাম মোল্লা নেতৃত্বে ঘোড়াঘাট বাজ ট্যার্মিনাল মসজিদ থেকে মিছিল শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সাবেক জেলা আমির  দিনাজপুর ৬ আসনের জামাত মনোনীত সংসদীয় প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম  জেলা কর্ম পরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন, ঘোড়াঘাট উপজেলার সম্মানিত আমির মো: মোফাখখায়ের ইসলাম মোল্লা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান।

তারা  বলেন, রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে হবে। কালোবাজারি, অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।

হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তারা বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির আজিজার রহমান,উপজেলা সেক্রেটারী ইমরান হোসেন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মোফাজ্জল হোসেন মিঠু,কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, মতলুবুর রহমান, , গোলাম রব্বানী, মনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নজিবর রহমান, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি /সেক্রেটারী সহ স্থানীয়  জামায়াত ও শিবিরের শত শত নেতা-কর্মী এবং ইসলামী  নেতা কর্মীরা।

মিছিলটি ঘোড়াঘাট বাস ট্যার্মিনাল মসজিদ থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

যুগের কন্ঠস্বর/এইচএসএস  

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon